ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক সাতই মার্চ পালিত
- আপডেট সময় : ১০:৫৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ২৭২ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে ৭ মাচের্র ভাষণ প্রচার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, শাহনারা বেগম মীরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, ওসি আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























