ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক সাতই মার্চ পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক সাতই মার্চ পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক সাতই মার্চ পালিত

ভূরুঙ্গামারী থেকে মোঃ মোখলেছুর রহমান
  • প্রকাশিত : সোমবার, ৭ মার্চ, ২০২২
ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক সাতই মার্চ পালিত হয়

ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন দিনব‍্যাপী নানা কর্মসূচি পালন করে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে ৭ মাচের্র ভাষণ প্রচার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।

অন‍্যান‍্যের মধ‍্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, শাহনারা বেগম মীরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, ওসি আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!