ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী মিরসরাইয়ে গৃহায়নের দুই আবাসন প্রকল্পে স্থবিরতা ও অনিয়মের বেড়াজাল

ইসলাম ধর্মের সঙ্গে আমাদের শাড়ি পরা ও টিপ পরার কোনো সংঘর্ষ নেই

সৃষ্টি নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

ইসলাম ধর্মের সঙ্গে আমাদের শাড়ি পরা ও টিপ পরার কোনো সংঘর্ষ নেই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলাম ধর্মের সঙ্গে আমাদের শাড়ি পরা ও টিপ পরার কোনো সংঘর্ষ নেই- দীপু মনি

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাঙালিত্বের সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই। ইসলাম ধর্মের সঙ্গে আমাদের শাড়ি পরা, টিপ পরার কোনো সংঘর্ষ নেই। এ বিষয়গুলো অনেক আগেই মীমাংসিত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বাঙালি। আমাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। এই বাঙালি সংস্কৃতির ইতিহাসকে মুছে দেওয়ার অপচেষ্টা করে লাভ নেই।

বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ধর্মকে দ্বার করাতে যারা চায় তারাই দেশের শত্রু। ওই পেঁচা, ওই বাঘমামা সবই আমাদের লোকসংস্কৃতির অনুষঙ্গ। সংস্কৃতির পূর্ণজাগরণ ঘটাতে এই মেলা ভূমিকা রাখবে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাবেক সভাপতি রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ সাংবাদিক, সুধীমহল ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলাম ধর্মের সঙ্গে আমাদের শাড়ি পরা ও টিপ পরার কোনো সংঘর্ষ নেই

আপডেট সময় : ০৮:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪