সলুকাবাদ ইউপি চেয়ারম্যান তপন এর ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বার্তা
- আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৩২২ বার পড়া হয়েছে
সলুকাবাদ ইউপি চেয়ারম্যান তপন এর ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বার্তা
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী তপন ঈদ-উল- ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালেন।
ঈদ মোবারক রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে আনন্দ : ঈদ মানে খুশি। ঈদ মানে সৌহাদ্য আর সম্প্রীতি। তাই সাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ফল্গুধারা পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।
মোঃ নুরে আলম সিদ্দিকী তপন বলেন- ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের জাতীয় উৎসব। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান অশান্তি দূর করায় আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ।
যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর সেটাই সবার প্রত্যাশা। যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে। ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎস। আসন্ন ঈদকে সামনে রেখে এটাই আমাদের প্রত্যাশা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























