ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

তাহিরপুরে ইজিবাইক সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেড়ার অভিযোগ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১১:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

তাহিরপুরে ইজিবাইক সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেড়ার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে ইজিবাইক সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেড়ার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩০টি ইজিবাইক, ১০টি মোটরবাইক ভাঙচুর ও ইজিবাইক সমিতির কার্যালয়ের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে এ ঘটনা ঘটে।

এঘটনায় আতঙ্কিত হয়ে ভাঙচুরের মূলহোতা একই ইউনিয়নের ঢালারপাড় গ্রামের মৃত আলীনূরের ছেলে বিল্লাল হোসেন সহ ১১জনের নাম উল্লেখ করে ২০/২৫জনকে অজ্ঞাত রেখে শনিবার সকালে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করে লাউড়েরগড় ইজিবাইক চালক সমিতির সভাপতি কাহার মিয়া।

অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে লাউড়েরগড় বাজারে ইসব আলী নামে এক ইজিবাইক চালাক তার ইজিবাইক নিয়ে স্ট্যান্ডে বসে থাকে।

এই সময় স্থানীয় প্রভাবশালী বিল্লাল মিয়ার ভাতিজা সুমন মিয়া নেশা করে স্ট্যান্ডে এসে তার বাড়ি ঢালারপাড় যেতে চাইলে ড্রাইভার সুমন মিয়া না যেতে চাইলে সুমন ক্ষিপ্ত হয়ে ইসব আলীকে মারধর করে ইজিবাইক বাড়িতে নিয়ে আটকে রাখে।

পরে ইজিবাইক সমিতির সভাপতি কাহার মিয়া ও স্থানীয় সাবেক মেম্বার মুস্তফা মিয়াকে বিষয়টি জানায়।

তারা বিষয়টি সমাধানের জন্য সুমনের চাচা বিল্লাল হোসেন কে খবর দেয়। খবর পেয়ে বিল্লাল হোসেন বাজারে আসলে মুস্তফা মিয়া ও বিল্লালের মাঝে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে বাজারে রাখা ৩০টি ইজিবাইক, ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে, সমিতির কার্যালয়ে ডুকে চেয়ার টেবিল ভাঙচুরসহ কার্যালয়ে টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলে। এতে উপস্থিত নিরীহ ড্রাইভারগণ অতর্কিত হামলায় আতঙ্কিত হয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত বিল্লাল হোসেন জানান, আমি বিষয়টি সমাধানের জন্য সমিতির কার্যালয়ে গেলে মুস্তফা মিয়া তার সঙ্গীদের নিয়ে আমার উপর হামলা চালায়।

এতে আমার আত্মীয় স্বজন ক্ষিপ্ত হয়ে ২-৩টি ইজিবাইক ভাঙচুর করে। এতোগুলো ইজিবাইক ভাঙচুরের বিষয়ে তিনি মুস্তফা মিয়াকে দায়ি করেন।

উপজেলার ইজিবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া বলেন, লাউড়েরগড় নিরীহ ইজিবাইক চালকদের একমাত্র ইনকামের সম্পদ ত্রিশটি ইজিবাইক ভাঙচুরে পরিবারেগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। কোন কোন ইজিবাইক একেবারে নতুন ঋণ করে কিস্তিতে সাপ্তাহ-পনের দিন হয় কিনেছে। এসব ইজিবাইক ভেঙ্গে পরিবারগুগোকে নিশ্ব করে দিয়েছে।

এহেন ঘটনায় স্থানীয় প্রভাবশালী বিল্লাল মিয়া সহ তার সঙ্গীদের শাস্তির দবি জানাচ্ছি।

এব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। আমি সরজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে ইজিবাইক সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেড়ার অভিযোগ

আপডেট সময় : ১১:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪