তাহিরপুরে ৫ মাস ধরে ভারসাম্যহীন শিশু নিখোঁজ
- আপডেট সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
তাহিরপুরে ৫ মাস ধরে ভারসাম্যহীন শিশু নিখোঁজ
সুনামগঞ্জের তাহিরপুরে মানুষিক ভারসাম্যহীন এক শিশু প্রায় ৫ মাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুর নাম নুরুল হাসান (১৩)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের মাও ইসলাম উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত নিখোজ শিশুর সন্ধান পায়নি তার পরিবার ।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৯ ফ্রেব্রয়ারী) নিখোঁজ শিশুর মা মাজেদা বেগম তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, গত ৫ মাস আগে শিশু নুরুল হাসান নিজ বাড়ি থেকে সকালে বের হয়ে নিখোঁজ হয়। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে তার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।
নিখোঁজের সময় তার গায়ে সবুজ হলুদ রঙের পায়জামা-পাঞ্জাবি এবং মাথায় টুপি ছিল। তার গায়ের রং উজ্জ্বল এবং উচ্চতা প্রায় ৪ পিট।
শুক্রবার দুপুরে নিখোঁজ শিশুর মা মাজেদা বেগম জানান, প্রায় ৫ মাস আগে সকালে নিজ বাসা থেকে বের হয়ে সে আর বাড়িতে আসেনি। সে মানুষিক ভারসাম্যহীন।
সে এর আগে আরো কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গেলেও তাকে আমরা খুঁজে পেয়েছি। কিন্তু এবার তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছি না আমরা। যদি কোন হৃদয়বান ব্যাক্তি নিখোঁজ শিশু’র সন্ধান পান তাহলে নীচের নাম্বারে (০১৩০৭ – ৬২১৪৩৪) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার এ বিষয়ে জিডি এন্ট্রির একটি অনলাইন অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রতিটি থানায় নিখোঁজ শিশুর ছবিসহ বেতার বার্তা পাঠানো হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























