একুশের চেতনায় উজ্জীবিত করতে সুন্দরগঞ্জে ভ্রাম্যমান গানের আসর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
একুশের চেতনায় উজ্জীবিত করতে সুন্দরগঞ্জে ভ্রাম্যমান গানের আসর : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড়

একুশের চেতনায় উজ্জীবিত করতে সুন্দরগঞ্জে ভ্রাম্যমান গানের আসর

সুন্দরগঞ্জ ( গাইবান্ধা ) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
একুশের চেতনায় উজ্জীবিত করতে সুন্দরগঞ্জে ভ্রাম্যমান গানের আসর

একুশের চেতনায় উজ্জীবিত করতে সুন্দরগঞ্জে ভ্রাম্যমান গানের আসর

ভাষার মাসে গান কেবল গান নয়। একুশের চেতনায় উজ্জীবিত করে তোলার হাতিয়ার।তরুণ সমাজকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ যাচ্ছে স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন‍্যায় এবারো সংগঠন দুটি “দেশীয় সংস্কৃতি বিকাশে, অপসংস্কৃতি রুখবে” এই স্লোগানকে সামনে রেখে অমর একুশের ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ভ্রাম‍্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরটি উপজেলার বিভিন্ন স্থানে একুশের গানে গানে মুখরিত করে তুলে সংগঠন দুটির উদীয়মান শিল্পীগোষ্ঠীরা।

ভ্রাম‍্যমান গানের আসরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুন্দরগঞ্জ শাখার সভাপতি এটি এম মাসুদুর রহমান চঞ্চল, স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রর পরিচালক রেজাউল আলম, উপস্থাপক শাহাবুল ইসলাম, যুব মহিলা লীগের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল্পনা গোস্বামী, শিক্ষক রাশেদুল ইসলাম, আতিকুল ইসলাম হ‍্যাপী, সংগঠন দুটির শিল্পীবৃন্দ সহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

শেষে ঐ গানের আসরে সুপ্রকাশ সাহিত্য সংসদ(সুসাস) এর প্রকাশনার অমর একুশের সংখ‍্যা (২০২৪) “ভালোবাসার মায়ের ভাষা” বইটি উম্মোচন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!