পলাশবাড়ীতে প্রবাসির জমির গাছ-পালা কেটে বসতবাড়ি নির্মাণের চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পলাশবাড়ীতে প্রবাসির জমির গাছ-পালা কেটে বসতবাড়ি নির্মাণের চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি

পলাশবাড়ীতে প্রবাসির জমির গাছ-পালা কেটে বসতবাড়ি নির্মাণের চেষ্টা

গাইবান্ধা থেকে আশরাফুজ্জামান সরকার
  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
পলাশবাড়ীতে প্রবাসির জমির গাছ-পালা কেটে বসতবাড়ি নির্মাণের চেষ্টা

পলাশবাড়ীতে প্রবাসির জমির গাছ-পালা কেটে বসতবাড়ি নির্মাণের চেষ্টা

গাইবান্ধার পলাশবাড়ীতে ইতালি প্রবাসি আ: মতিন ফিরোজের জমিতে থাকা গাছ-পালা কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই আইয়ুব আলীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলিজোর গ্রামে। সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ইতালি প্রবাসি আ: মতিন ফিরোজ গংদের সঙ্গে ভাগিশরীক মৃত আব্দুল জব্বারের পুত্র আইয়ুব আলী ও সবুজ গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত ০৪/০২/২০২৪ তারিখ সকালে আইয়ুব আলী গংরা সংঘবদ্ধ হয়ে প্রবাসির জমির অংশ যাহার খতিয়ান নং ২৯৩, জেএল নং ১০৪, দাগ নং ৬৩৬, ৮৩৯, জমি ১৫ শতক এর উপর থাকা বিভিন্ন জাতের গাছপালা ও বাঁশঝাড় জোরপৃর্বক কর্তন করে সেখানে বসতবাড়ি নির্মানের লক্ষে ইট বালি মজুদ করে। এসময় প্রবাসির অপর চাচাতো ভাই নজরুল ইসলাম বাদশা নিষেধ করায় তাকে বিভিন্ন ভয়ভীতি-হুমকি প্রদান করে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এ ব্যাপারে আইয়ুব আলী গংদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!