পাইকগাছায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সোমবার পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ।
আরও উ পজেলা সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ দে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০টি স্টল বসেছে। এবারের বিজ্ঞান মেলায় স্মার্ট ভিলেজ, আলট্রা মডার্ন বাংলাদেশ, ডিজিটাল স্মার্ট হেলমেট, ভূমিকম্পের সতর্কতামূলক যন্ত্রসহ বিভিন্ন ধরনের উদ্ভাবনী স্টলগুলোতে স্থান পেয়েছে। উদ্বোধনের পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























