সংবাদ শিরোনাম :
কিভাবে তিব্র শীতে বীজতলার যত্ন নিবেন
সৃষ্টি কৃষি ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৭২৮ বার পড়া হয়েছে
কিভাবে তিব্র শীতে বীজতলার যত্ন নিবেন।
এখন বইছে পৌষের শীত। শুরুর দিকে শীতের তীব্রতা অনুভব না হলেও এখন শীতে কাঁপছে পুরো দেশ, বইছে শৈত্যপ্রবাহ।
এ সময়ে অনেকে বোরো ধানের জন্য তৈরি করছেন বীজতলা। এ বীজতলার যত্ন কীভাবে নেবেন, জেনে নিন উপায়-
১. সুস্থ সবল চারা পেতে বীজতলায় সব সময় পানি রাখুন।
২. বোরো মৌসুমে বেশি শীত হলে বীজতলা সন্ধ্যায় পানিতে ডুবিয়ে দিয়ে সকালে পানি ছেড়ে দিন।
৩. বেশি কুয়াশা হলে সকালে রশি টেনে শিশির ফেলে দিন।
৪. বীজ বপনের ৩-৪ দিন পর থেকে নালায় সেচ দিন এবং বীজতলার মাটি নরম রাখুন।
৫. বীজতলায় ২-৫ সেন্টিমিটার (০.৭৮ থেকে ২ ইঞ্চি) পানি রাখুন।
৬. মাঝে মাঝে জমে থাকা পানি বের করে পুনরায় নতুন পানি দিন।
৭. চারা গাছ হলদে হয়ে গেলে চারা গজানোর ২ সপ্তাহ পর প্রতি শতাংশে ২৫০ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করুন।
৮. ইউরিয়া প্রয়োগের পর চারা সবুজ না হলে বীজতলায় মাত্রা অনুযায়ী সালফার জাতীয় বালাইনাশক প্রয়োগ করুন।
৯. রোগ দমনের জন্য বেশি শীত ও কুয়াশায় বীজতলায় মাত্রানুযায়ী ছত্রাক নাশক স্প্রে করুন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :



























One thought on “কিভাবে তিব্র শীতে বীজতলার যত্ন নিবেন”