ভূরুঙ্গামারীতে সরিষা ফুলের হলুদ গালিচায় সেজেছে দুধকুমর নদের চর
- আপডেট সময় : ০৭:১৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরিষা ফুলের হলুদ গালিচায় সেজেছে দুধকুমর নদের চরা।
ভূরুঙ্গামারীতে সরিষা ফুলের হলুদ গালিচায় সেজেছে দুধকুমর নদের চরাঞ্চল।
উপজেলার দুধকুমর নদে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। এবার অধিকাংশ জমিতে সরিষা চাষ করেছেন কৃষক।
সমগ্র উপজেলার পাশাপাশি সরিষার হলুদ ফুলে সেজেছে দুধকুমর নদের চর। দেখলেই মনে হয় প্রকৃতি যেন হলুদ গালিচা বিছায়ে রেখেছে বিস্তৃর্ণ মেঠে।
হেমন্তের সকালে হালকা কুয়াশার চাঁদরে মোড়ানো সোনালী রোদের উষ্ণতায় মৌমাছিরা মধু আহরণে গুনজন তুলেছে সরিষা ক্ষেতে। গোটা উপজেলার পাশাপাশি চরাঞ্চলে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কৃষক বারী ১৪, ১৭, ১৮ ও বিনা ৮, ৯, ১১ জাতের সরিষা চাষ করেছেন।
চরাঞ্চলের কৃষকরা জানান, বন্যায় ও ভাঙ্গনের স্রোতে জমা পড়া পলিমাটিতে উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে দুধকুমর নদের বুকে জেগে ওঠা চর। সেখানে বিভিন্ন ফসল ফলিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে নদীভাঙ্গা মানুষ গুলো। এবারও নিজের বুকটাকে যেন উজাড় করে দিয়েছে দুধকুমর নদীর চর। সরিষাসহ শীতকালীন বিভিন্ন সবজি চাষ করে পরিবারে চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তারা।
সরেজমিনে উপজেলার পাইকেরছড়া, পাইকডাঙ্গা, চর উত্তর তিলাই, দক্ষিণ ছাট গোপালপুরের বইজার চর, চর বারুইটারী ও চর বলদিয়ার দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায়, যতদূর চোখ যায় কেবলই হলুদ আর সবুজের সমারোহ। শত শত হেক্টর জমিতে সরিষার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়েছে।
উপজেলা কৃষি অফিস বলছে, সরিষা চাষ খুবই লাভজনক একটা আবাদ। অতি অল্প সময়ে, অল্প পুঁজিতে কৃষকরা লাভবান হন। তাই অধিকাংশ কৃষক এখন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। আমন ও বোরো এই দুটি ফসলের মাঝে কৃষকরা সরিষার ফলনকে বোনাস হিসেবে দেখছেন। সরিষা চাষের ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ফলন ঘরে তোলা যায়।
চর এলাকার বাসিন্দা জয়নাল, রফিকুল ও শাহাদাত জানান, তারা দুধকুমার নদীর জেগে ওঠা চরে সরিষা চাষ করেছেন। তারা আশা করছেন খুব ভালো ফলন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন,
সরিষা মূলত একটি মসলা জাতীয় ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌছে দেয়া হয়েছে।
উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।
জেনে নিন>>শীতে আলুর সার প্রয়োগ ও পরিচর্যা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























