কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক চাপায় অটো চালক নিহত হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক চাপায় অটো রিক্সার চালক নিহত হয়েছে। গতকাল আনুমানিক রাত আট ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ড এলাকার বালাটারী নামক স্থানে ফুলবাড়ি থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক চাপা দেয়।
মৃত আফজাল মিস্ত্রির ছেলে আমিনুল ইসলাম। স্থানীয় সমাজ সেবক হাজী সোহেল জানায়, তাতক্ষনিক ভাবে ট্রাকের চালক পালিয়ে গেলে ট্রাকটি নাগেশ্বরী থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply