বিরলে সামাজিক বনবিভাগের শাল গাছ পাচারের সময় দুই বনদস্যু আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে সামাজিক বনবিভাগের শাল গাছ পাচারের সময় দুই বনদস্যু আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস

বিরলে সামাজিক বনবিভাগের শাল গাছ পাচারের সময় দুই বনদস্যু আটক

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
বিরলে সামাজিক বন বিভাগের শাল গাছ পাচারের সময় দুই বন দস্যু আটক

দিনাজপুরের বিরলে সামাজিক বনবিভাগের শাল গাছ পাচারের সময় দুই বন দস্যু আটক।

বিরলে সামাজিক বন বিভাগের শাল গাছ পাচারের সময় দুই বনদস্যু আটক করে আদালতে পাঠিয়েছে।

৩০ শে অক্টোবর (সোমবার) সামাজিক বন বিভাগ দিনাজপুর এর সদর রেঞ্জাধীন, ধর্মপুর বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে শালগাছ কর্তন ও চেরাই এর অপরাধে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের (কৈকুড়ী) গ্রামের আফজাল হোসের পুত্র শাহিনুর রহমান (২৭) ও ইয়াসিন আলীর পুত্র মহিদুর রহমান (৩৮) কে আটক করে সংশ্লিষ্ট ধারার মামলায় আদালতে পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বনবিভাগ কর্মকর্তা মহসীন আলী জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬,টার দিকে ধর্মপুর পাটাবন ব্রিজের পার্শের রাস্তায় অভিযান চালিয়ে একটি বেটারি চালিত ভ‍্যানে করে করে শাল গাছের ৬, টুকরো সহ ভেনচালক মহিদুর রহমান ও শাহিনুর রহমানকে আটক করা হয়েছে।

এসময় সাথে ছিলেন উপজেলা বনবিভাগের সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন ও বন প্রহরী রতন চন্দ্র রায়। সোমবার সকালে মহসীন আলী বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে দুই জনকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন ধর্মপুর রেঞ্জের সরকারি সম্পদ শাল গাছ সহ সকল গাছ বনদস্যুদের হাত থেকে নিরাপদ রাখতে নজরদারি আরও জোরালো করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!