ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫৫ শতাংশ কাজ শেষ, ২০৩০ সালে সচল হচ্ছে জিসিসি রেলওয়ে প্রকল্প ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ চার মাসে রেকর্ড রেমিট্যান্স আয় ১৩৮৯ কোটি ডলার গুম-খুনের আসামীদের খুঁজতে গণশুনানি করবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তারের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত পোশাকশ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধি: মাহ্দী আমিন কেরানীগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ভারত-বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে মার্কিন প্রশাসন ইমরান খানের আপসহীন অবস্থান কি আসলেই একগুঁয়েমি? ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে পিএসসির কঠোর নির্দেশনা

ভূরুঙ্গামারীতে বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ৪৩৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে বৈরী পরিবেশ উপেক্ষা করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্ম কর্মকর্তার স্মারক লিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাসষ্ট্যান্ড এলাকায় ২ নং পাইকেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এসএমসির সদস্য সহ বিদ্যালয় এলাকার কয়েকশ নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা বিদ্যালয় স্থানান্তর না করার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী ২নং পাইকেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা খাতুন ও ফেরদৌসী বলেন, বিদ্যালয়টি দূরে নিয়ে গেলে আমাদের অনেক কষ্ট হবে।
অভিভাবক রমিছ উদ্দিন, মরিয়ম ও আলমগীর হোসেন বলেন, বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নিলে আামাদের ছোটছোট ছেলেমেয়েদের দুরের স্কুলে যাতায়াত করতে সমস্যা হবে। এতে আমাদের এলাকার শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। স্কুলটিকে যেখানে নেয়ার কথা বলা হচ্ছে তার পাশে আরও একটি স্কুল আছে। আমরা চাচ্ছি স্কুল যেখানে আছে সেখানেই থাক।

পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজিউর রহমান বলেন, বিদ্যালয় এলাকার নদী ভাঙন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প গ্রহণ করেছে, যা বর্তমানে চলমান রয়েছে। তাই বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেয়াটা অযৌক্তিক ও দুঃখজনক। বিদ্যালয়টি বর্তমান স্থান থেকে দ্ইু কিলোমিটার দুরের সরিয়ে নিতে চাওয়া হচ্ছে। এতে চরাঞ্চলের শিশুদের পড়ালেখায় সমস্যা হবে। জনস্বার্থে বিদ্যালয়টি স্থানান্তর না করার দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, বিদ্যালয়টি স্থানান্তর না করার দাবিতে এলাকাবাসী একটি স্মারক লিপি দিয়েছে। তাদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১