ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির কামনায় বিশেষ ইস্তিসকার নামাজ দিল্লি সফরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী: মোদি-সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ায় ক্ষমতার পালাবদলের আভাসে অভিবাসন ছাঁটাইয়ের কড়া পরিকল্পনা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার ‘চীনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি আছে?’, যুক্তরাষ্ট্রকে: উত্তর কোরিয়ার ২২ দিনের নিষেধাজ্ঞা: ভোলার জেলেদের দুশ্চিন্তা ও সরকারি সহায়তার বিনিয়োগ বাড়াতে ২০ উদ্যোগের সাতটি বাস্তবায়ন ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের বৈঠক শিক্ষার্থীদের ক্ষোভ ও অস্থিরতায় উত্তপ্ত ফ্রান্স: সমাধান খুঁজছে সরকার

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার-২ পলাতক-১

শেরপুর থেকে মিজানুর রহমান
  • আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার-২, পলাতক-১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার-২ এবং  পলাতক-১।

জেলার নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদ সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের কাচারীপাড়া এলাকা থেকে তাদেরক গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার কাচারীপাড়া এলাকার শান্তি চন্দ্র মন্ডলের ছেলে সাগর চন্দ্র মন্ডল (২০) এবং মৃত্যু রতন সূত্রধরের ছেলে রাতুল সূত্রধর (১৯)। পলাতক অপর আসামী মরাখালী এলাকার মৃত মৃত্যুঞ্জয়ের ছেলে ভজন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ৫ বোতল( Royel Stag) সহ দুই মাদক কারবারিকে আটক করে।

এসময় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায় । পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর পলাতক মাদক কারবারি ভজনের বসত বাড়ীর গোয়ালঘরের মাটির নিচ থেকে আরো ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ২জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা সহ পলাতক ভজনকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার-২ পলাতক-১

আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩