বিধি নিষেধে ঝিনাইগাতি হাসপাতালের মুল গেইটে তালা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিধি নিষেধে ঝিনাইগাতি হাসপাতালের মুল গেইটে তালা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বিধি নিষেধে ঝিনাইগাতি হাসপাতালের মুল গেইটে তালা

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
বিধি নিষেধে ঝিনাইগাতি হাসপাতালের মুল গেইটে তালা

বিধি নিষেধে ঝিনাইগাতি হাসপাতালের মুল গেইটে তালা লাগানো হয়েছে।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা বিধি নিষেধে ঝিনাইগাতি ৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের মূল গেইটে তালা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল রবিবার থেকে এ বিধি নিষেধ সংক্রান্ত বিষয়  লিখে মূল গেইটে টানিয়ে দেওয়া হয়েছে। মূল গেইটের উপরে অত্র হাসপাতালের ক্যাম্পাসে গরু ছাগাল ভেড়া মহিষ চড়ানো নিষেধ লিখে আরেকটি সাইন বোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

লেখা আছে হাসপাতাল ক্যাম্পাসে বিড়ি সিগারেট পান জর্দা নিয়ে ঢুকা যাবে না।যে কেউ হাসপাতালে আসলে গেইটে নিরাপত্তা কর্মীর কাছে কারণ বলতে হবে।

তবে রোগী যাতায়াত করতে মূল গেইটের পকেট গেইট খোলা রাখা হয়েছে।বেশী অসুস্থ রোগীদের মূল গেইটে আসা মাত্র স্বাস্থ্য বিভাগ হুইল চেয়ার বা ট্রলির সেবা দিবে বলে প্যানায় লিখে দেওয়া হয়েছে কিন্তু মূলত এই শেবা দিচ্ছে না।

আর রোগীর সাথে যানবাহন থাকলে গেইটের নিরাপত্তা কর্মীরা মূল গেইট খোলে দিবে কিন্ত সেখানে কোনো নিরাপত্তা কর্মী দেখা যায়নি।

এ সাহায্য সংক্রান্ত একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে।মূল গেইট থেকে জরুরী বিভাগের দুরুত্ব দেড়শ গজের উপরে।হাসপাতালের এমন সিদ্ধান্তে সেবা নিতে আসা মানুষজন বিড়ম্বনায় পড়েছে বলে ভোক্তভোগী সূত্র জানিয়েছে।ঝিনাইগাতী হাসপাতাল ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে এর আগে কখনোই এমন সিদ্ধান্ত নেয়া হয়নি।

প্রশাসনের দাবী জনস্বার্থে অফিস চলাকালিন এই নিয়ন্ত্রন থাকবে।বিকালের দিকে কিছু সময়ের জন্য গেইট খোলা থাকবে।আবার রাতে গেইট সম্পূর্ণ খুলে দেওয়া হবে। মূল গেইটের ফটকে প্যানার প্রথম শর্তে লেখা আছে জরুরী নির্দেশনায় আছে বহিরাগত/বহিরাগতদের যানবাহন/গরু ছাগল প্রবেশ কঠোর ভাবে নিষেধ।দুই নম্বর শর্তে লেখা আছে অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্র/ছাত্রিদের প্রয়োজন ব্যতিত প্রবেশ নিষেধ।

একজন রোগীর সাথে দুয়ের অধিক সাহায্যকারি প্রবেশ করতে পারবে না।ইত্যাদি কারণ দিখিয়ে মুল গেইেটে তালা দিয়ে হাসপাতালে প্রবেশাধিকার সংরক্ষন করা হয়েছে।এতে করে হাসপাতালের পরিবেশ শান্ত থাকলেও সেবা নিতে আসা মানুষজন বিড়ম্বনার শিকার হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজিব সাহা বলেছেন হাসপাতালের সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা।

ক্যাম্পাস অরক্ষিত থাকলে মাদক সেবী দালাল,গৃহপালিত পশুর উৎপাতসহ নানান অসামাজিক কাজ হয়। আর ঔষধ কোম্পানী ও অযাযিত লোকজনের গাড়ীতে হাসপাতাল ক্যাম্পাস ভরে যায়।এমনিতেই লোকবল সংকট তার উপর আবার নারী ডাক্তার নারী নার্স ও নারী কর্মচারি বেশী।কেউ যেন বিড়ম্বনার শিকার না হয় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক সমস্যা হলেও মানুষজন অভ্যস্থ হয়ে গেলে পরে দীর্ঘ মেয়াদি সুবিধা পাওয়া যাবে।দেশের কোন হাসপাতালে এই ব্যবস্থ্যা নেই তবে ভাল হলে এটা সবাই গ্রহন করবে।কোন প্রকার নিয়ন্ত্রণ নয় জনস্বার্থেই এই ব্যবস্থ্যা দাবী এই কর্মকর্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!