দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের স্হায়ী কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের স্হায়ী কমিটি গঠন করা হয়েছে। উপস্তিত ছিলেন জেলার সব বিধায়ক।
ডায়মন্ডহারবার মহাকুমার রবীন্দ্রভবনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির উপস্থিতিতে জেলা পরিষদের স্হায়ী কমিটি গঠন করা হয়েছে।
সেই সঙ্গে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্হায়ী কমিটি র জেলা পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পেলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা, তিনবারের জেলা পরিষদের সদস্য, সাবেক পশ্চিম বাংলার শিক্ষা, মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাই মুজিবুর রহমান মোল্লা।
আজকের এই স্হায়ী কমিটি গঠন করার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত তৃনমূল দলের চেয়ারম্যান ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রীমতী নমিতা সাহা, পশ্চিম বাংলার বিধান সভার সদস্য বিভাস সরদার, জয়দেব হালদার, পশ্চিম বাংলার বিধান সভার সদস্য যোগরন্জন হালদার ও পশ্চিম বাংলার সুন্দর বন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ডায়মন্ডহারবার বিধান সভার সদস্য পান্নালাল হালদার, ক্যানিং পূর্বের তৃনমূল দলের নেতা ও জেলা পরিষদের সদস্য মোক্তার সেখ, সাদেক লস্কর ও ইছা সেখ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সামিমা খাতুন ও শিক্ষক নেতা তৃনমূল দলের মহিদুল ইসলাম সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যান্য সদস্যরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























