জগন্নাথপুরে ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জগন্নাথপুরে ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান

জগন্নাথপুরে ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
জগন্নাথপুরে ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলার নবীনগর শ্রীরামসি গ্রামের ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ মামলার অভিযুক্ত জয়নুল ইসলামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

১০ সেপ্টেম্বর (রবিবার) জগন্নাথপুর এলাকা বাসীর উদ্যেগে পৌর চত্তরের সামনে মানববন্ধনে মদীনাতুল উলুম শ্রীরামসি মাদ্রাসার শিক্ষক মাওলানা ফুজায়েল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলালীগ সভাপতি নারী নেত্রী সানজিদা নাসরিন দিনা ডায়না, মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ওলীউর রহমান, মাওলানা ছিদ্দিকুর রহমান,

এছাড়াও জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি সালিক আহমেদ, নারীপক্ষ, দূর্বার নেটওয়ার্কের সভাপতি জাকিয়া সুলতানা, মানবাধিকার কর্মী সানি বখত্,অনিক আহমেদ,ফয়সাল আহমেদ,ধর্ষণ মামলার বাদী রিনা বেগমসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার অভিযুক্ত জয়নুলকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।

জগন্নাথপুর সহকারী পুলিশ সুপার ( সার্কেল) সুভাশীষ ধর এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ধর্ষণ মামলার অভিযুক্ত জয়নুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তকারী কর্মকর্তা অভিযান অব্যাহত রেখেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!