ভারতে শুরু হয়েছে জি ২০ সম্মেলন:শান্তি ও ভাতৃত্বের বার্তা নিয়ে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
ভারতে শুরু হয়েছে জি ২০ সম্মেলন। শান্তি ও ভাতৃত্বের বার্তা নিয়ে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী।
দেশের শ্রীনগরে শুরু হয়েছে জি ২০ শীর্ষক আলোচনা। শান্তি ও ভাতৃত্বের বার্তা নিয়ে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
গতকাল গভীর রাতে শুরু হয়েছে আন্তর্জাতিক জি ২০ সম্মেলন। এই সভায় যোগ দিতে ইতিমধ্যেই ভারতে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কঠোর নিরাপত্তা ও আকাশপথে ড্রোন হেলিকপ্টার থেকে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা।
এদিন এক এক করে মোট ২০টি রাস্ট্র প্রধান উপস্থিত হয়েছে। তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশাহ মহম্মদ সোলায়মান, আফ্রিকার প্রেসিডেন্ট, চীনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ রয়েছেন।
এই সম্মেলন তারা নিজেদের মধ্যে শান্তি, সাংস্কৃতি, কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক ও বানিজ্যিক বিষয়ক আলোচনা হবে বলে জানিয়েছেন। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন নিয়ে বৈঠক হয়। সেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বানিজ্যিক এবং দুই দেশের বিভিন্ন ভাতৃদ্বয় স্হাপন নিয়ে কথা হয়। সেই সঙ্গে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন আরও মজবুত করার জন্য আলোচনা হয়।
তিন দিনের জি ২০ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগরে। ভারত এর যে অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত জম্মু ও কাশ্মীর তা বিশ্বের নেতাদের কাছে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শ্রীনগরে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আকাশ থেকে ড্রোনের নজরদারি চলছে। এই সম্মেলন চলবে তিন দিন।























