ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

চট্টগ্রামে ইয়াবার বিশাল চালানসহ ইয়াবা সম্রাট আটক

চট্টগ্রাম থেকে জিয়াউল ইসলাম জিয়া
  • আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ইয়াবার বিশাল চালানসহ ইয়াবা সম্রাট আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে ইয়াবার বিশাল চালানসহ ইয়াবা সম্রাট র‍্যাবের হাতে আটক।

আটককৃত ব‍্যক্তির নাম  আক্কাছ আলী (৪৫)। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ‍্যম গহিরা এলাকার জাফর আহমেদের পুত্র।

র‌্যাব-৭, চট্টগ্রাম মারফত জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ীর একটি একচালা টিনের বসতঘরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৬ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আক্কাছ (৪৫), পিতা-জাফর আহমেদ, সাং-মধ্যম গহিরা, থানা-আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে বসত ঘরের ভিতরে প্লাষ্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ইট সাদৃস্য স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ কোটি ৫০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে ইয়াবার বিশাল চালানসহ ইয়াবা সম্রাট আটক

আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩