কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৫৫০ পিস ইয়াবাসহ আটক-১
- আপডেট সময় : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৫৫০ পিস ইয়াবাসহ ১জনকে আটক।
২৮ আগস্ট সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমা এবং উপ-পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন, সর্ব সিপাই মোহাম্মদ নূর নবী, মেহেদী হাসান ও জাহিদুল ইসলামকে সাথে নিয়ে একটি চৌকস টিম, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভেড়ামারার লালন শাহ সেতুর মুখে।
মাহাবুলের চায়ের দোকানের সামনে দাড়ানো অবস্থায় মোহাম্মদ তৈয়ব আলী( ৫৮) কে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।জিজ্ঞাসা বাদে মোহাম্মদ তৈয়ব আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
সে জানান, ইয়াবা ট্যাবলেটগুলো ভেড়ামারা পৌঁছে দেওয়ার জন্য ঈশ্বরদী থেকে আমি এসেছিলাম। মাদক কারবারি তৈয়ব আলীর ঠিকানা মাজদিয়া বড় পাড়া আরাম বাড়িয়া, থানা ঈশ্বরদী জেলা পাবনা।
অভিযান শেষে মোঃ তৈয়ব আলী কে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ইয়াবাসহ ভেড়ামারা থানায় সোপর্দ করেন।
তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য আইন ২০১৮ সনের ১০ এর( ক) ধারা মোতাবেক নিয়মিত মামলার রুজু করা হয়। মামলা নম্বর ১৯ তারিখ ২৮/০৮/২৩।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মাদকদ্রব্যের উপর জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























