ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে এসপি গ্রেপ্তার

ঝালকাঠিতে মহিলা সমিতির টাকা আত্মসাৎকারী মাঠ সংগঠক গ্রেফতার

ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম
  • আপডেট সময় : ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৪১২ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে মহিলা সমিতির টাকা আত্মসাৎকারী মাঠ সংগঠক গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঝালকাঠিতে মহিলা সমিতির টাকা আত্মসাৎকারী মাঠ সংগঠক গ্রেফতার
ঝালকাঠিতে মহিলা সমিতির ৬২ লাখ টাকা আত্মসাৎকারী সেই মাঠ সংগঠক নারীকে গ্রেফতার করা হয়েছে।
১৪টি পল্লী উন্নয়ন মহিলা সমিতির ১৩৫ জন সুবিধাভোগী সদস্যের কাছ থেকে ৬২ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতকারী মাঠ সংগঠক ইয়াসমিন আক্তারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

এঘটনায় সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী বাদী হয়ে গত ১০ আগস্ট ঝালকাঠি থানায় মামলা করেন ( মামলা নং- ৭, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড। মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরেফিন ইসলাম আত্মসাতকারী ইয়াসমিন আক্তারকে শনিবার দুপুরে গ্রেফতার করেন।

আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে ইয়াসমিনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠ সংগঠক ইয়াসমিন আক্তার ১৪টি পল্লী উন্নয়ন মহিলা সমিতির ১৩৫ জন সুবিধাভোগী সদস্যের কাছ থেকে ৬২ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাত করেন। এর মধ্যে ৭২জনের চেক জালিয়াতি করে গ্রাহকের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেন। এ ঘটনা জানাজানি হলে টাকা আত্মসাতের পর থেকে তিনি নিজেও আত্মগোপনে চলে যান।
ইয়াসমিন আক্তার বরগুনা জেলার বামনা উপজেলার মো. হাবিবুল্লার মেয়ে। তিনি উত্তর বৈদারাপুরের পাঁচ লাখ ২০ হাজার, চাঁদপুরার চার লাখ ২০ হাজার, বেরপাশার ৭০ হাজার, উত্তর নৈকাঠির তিন লাখ ৮০ হাজার, সারেঙ্গলের দুই লাখ ৪০ হাজার, প্রতাপমহলের ১০ লাখ ৮৫ হাজার,
পোনাবালিয়ার পাঁচ লাখ ৯৫ হাজার, হাজরাগাতির ছয় লাখ ৬০ হাজার, দেউলকাঠির দুই লাখ, উত্তর বৈদারাপুরের এক লাখ ৪০ হাজার, উত্তর গাবখানের এক লাখ ৮০ হাজার, দক্ষিণ গাবখানের চার লাখ ৪০ হাজার, পশ্চিম গাবখানের পাঁচ লাখ ৪০ হাজার রয়েছে।

এ ছাড়া ব্যক্তিগতভাবে অনেকের কাছ থেকে ধার হিসেবে  নেওয়া টাকাসহ প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

ঝালকাঠি থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন,‘টাকা আত্মসাতের মামলায় বিআরডিবির মাঠ কর্মী ইয়াসমিন আক্তারকে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠিতে মহিলা সমিতির টাকা আত্মসাৎকারী মাঠ সংগঠক গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩