ভেড়ামারায় চুরির অপবাদে যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারায় চুরির অপবাদে যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম আকরাম হোসেন। সে উপজেলার জুনিয়াদহ খন্দকারপাড়ায় লালন মিয়ার ছেলে। চোরের অপবাদে গাছের সাথে বেঁধে টানা ২ ঘন্টা নির্মমভাবে পিটিয়ে ও নির্যাতন করে আকরামকে হত্যা করা হয়েছে।
জানাগেছে, ১৭ আগস্ট বুধবার গত ১০ই আগষ্ট বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ খন্দকারপাড়ায় চুরির অপবাদে আকরাম হোসেনকে দুপুরে বাসা থেকে রুটি খাওয়া অবস্থায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে টানা ২ ঘন্টা নির্মম ভাবে পিটিয়ে ও নির্যাতনে হত্যা করে একই এলাকার কয়েকজন সংঘবদ্ধ বিপথগামী হত্যাকারী।
এব্যাপারে নিহত আকরামের পিতা লালন বাদী হয়ে ভেড়ামারা থানায় এজাহার দাখিল করেন।
মামলা নং-৬, তারিখ ১২/০৮, ধারা ৩০২/৩৪। ১। লিখন মীর ২। তানজিল খন্দকার ৩। হাসিবুর রহমান খন্দকার ৪। সজল ও ৫। রোকনকে অভিযুক্ত করে এজাহার দাখিল করেছেন।
আকরামের বাবা লালন বলেন, আমার তাজা ছেলেকে ওরা প্রভাবশালী হওয়াই চোখের সামনে ক্ষমতার দাপটে অমানবিক নির্যাতন করে মেরে ফেললো। আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
এই নিষ্ঠুর ঘটনায় ছোট্ট ছোট্ট ২ শিশু কন্যা হারিয়েছেন বাবাকে, স্ত্রী হয়েছেন বিধবা আর মা-বাবা হারিয়েছেন প্রিয় সন্তানকে।
এলাকাবাসীরা জড়িতদের দৃষ্ট্যান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর থেকেই আসামীরা বাড়ী ছেড়ে পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























