ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভেড়ামারায় চুরির অপবাদে যুবককে নির্মমভাবে পিটিয়ে হত‍্যা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

ভেড়ামারায় চুরির অপবাদে যুবককে নির্মমভাবে পিটিয়ে হত‍্যা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার ভেড়ামারায় চুরির অপবাদে যুবককে নির্মমভাবে পিটিয়ে হত‍্যার ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম আকরাম হোসেন। সে উপজেলার জুনিয়াদহ খন্দকারপাড়ায় লালন মিয়ার  ছেলে। চোরের অপবাদে গাছের সাথে বেঁধে টানা ২ ঘন্টা নির্মমভাবে পিটিয়ে ও নির্যাতন করে আকরামকে হত্যা করা হয়েছে।

জানাগেছে, ১৭ আগস্ট বুধবার গত ১০ই আগষ্ট বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ খন্দকারপাড়ায় চুরির অপবাদে আকরাম হোসেনকে দুপুরে বাসা থেকে রুটি খাওয়া অবস্থায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে টানা ২ ঘন্টা নির্মম ভাবে পিটিয়ে ও নির্যাতনে হত্যা করে একই এলাকার কয়েকজন সংঘবদ্ধ বিপথগামী হত্যাকারী।

এব্যাপারে নিহত আকরামের পিতা লালন বাদী হয়ে ভেড়ামারা থানায় এজাহার দাখিল করেন।
মামলা নং-৬, তারিখ ১২/০৮, ধারা ৩০২/৩৪।  ১। লিখন মীর ২। তানজিল খন্দকার ৩। হাসিবুর রহমান খন্দকার ৪। সজল ও ৫। রোকনকে অভিযুক্ত করে এজাহার দাখিল করেছেন।

আকরামের বাবা লালন বলেন, আমার তাজা ছেলেকে ওরা প্রভাবশালী হওয়াই চোখের সামনে ক্ষমতার দাপটে অমানবিক নির্যাতন করে মেরে ফেললো। আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

এই নিষ্ঠুর ঘটনায় ছোট্ট ছোট্ট ২ শিশু কন্যা হারিয়েছেন বাবাকে, স্ত্রী হয়েছেন বিধবা আর মা-বাবা হারিয়েছেন প্রিয় সন্তানকে।

এলাকাবাসীরা জড়িতদের দৃষ্ট্যান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর থেকেই আসামীরা বাড়ী ছেড়ে পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভেড়ামারায় চুরির অপবাদে যুবককে নির্মমভাবে পিটিয়ে হত‍্যা

আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩