ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাকান্ডের দীর্ঘ ২২ বছর পর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম (৫০) কে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ আগস্ট) রুপগঞ্জ থানাধীন দরিকান্দি ব্রীজ গাজী সেতু এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম রূপগঞ্জের ইছাখালী এলাকার হাসান ভূঁইয়ার ছেলে।

বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

র‍্যাব জানায়, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন ১৫ নভেম্বর নিহতের ছেলে সোহেল রানা ১৭ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ১৭ জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ, দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও ও যুক্তিতর্ক শেষে আবুল কালাম এবং নূর মোহাম্মদ নামে দুই আসামি দোষী সাব্যস্ত হওয়ায় গত ৬ আগস্ট নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার তাদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এছাড়া মামলায় চার্জশীটভুক্ত পনেরজন আসামি নির্দোষ প্রমান হওয়ায় আদালত তাদের সবাইকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন।

অপর আসামি আবুল কালাম পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আবুল কালামকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১

আপডেট সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩