সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫
কুড়িগ্রাম থেকে নয়ন দাস
- আপডেট সময় : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫
রবিবার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি।
সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ১০, সিআর ওয়াররেন্ট ৫, নিয়মিত মামলায় ৬ ও পূর্বের মামলায় আরও ৪ জনসহ ২৫ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
টেকসই নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষা ও অপরাধ নির্মূলে জেলা পুলিশ তৎপরতা অব্যাহত থাকবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























