চিরনিদ্রায় শায়িত হলেন ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি কাউন্সিলর রুবেল
- আপডেট সময় : ০৮:৫৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে
চিরনিদ্রায় শায়িত হলেন ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি কাউন্সিলর রুবেল।
সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি এবং ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলাম। তার এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন>>হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়: ভুয়া নিয়োগ দেখিয়ে দুই শিক্ষককে এমপিওভুক্তি
মঙ্গলবার ১৮ এপ্রিল সকাল ১০টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে চিকনমাটি ধনীপাড়াস্থ তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এসময় তার জানাজায় ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু,
প্যানেল মেয়র সেলিম রেজাসহ সকল কাউন্সিলর, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকারসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জানাজার নামাজে উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার সলেমানের চৌপথী এবং তিনবট এলাকার মাঝামাঝি রাস্তায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলাম নিহত হয়েছেন।
মরহুম রুবেল ইসলাম চিকনমাটি ধনীপাড়ার মৃত আব্দুর রহমান বাবলুর ২য় সন্তান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। তার এই অকাল মৃত্যুতে গোড়া উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী এবং ছোট ২টি মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ে রুকাইয়া ইসলাম ২য় শ্রেণীর ছাত্রী এবং অপরটি রুবাইদা ইসলাম তার বয়স ৬ মাস।
তার পরিবারের পক্ষ থেকে মরহুম রুবেল ইসলামসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য যে, রুবেল ইসলাম ডোমার পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত বাবলু রহমানের ২য় পুত্র এবং ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর।
এর পাশাপাশি সে ডোমার প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক গণকন্ঠ পত্রিকায় ডোমার উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























