ভুরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ১৫ লক্ষ টাকা ছিনতাইকারী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ১৫ লক্ষ টাকা ছিনতাইকারী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

ভুরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ১৫ লক্ষ টাকা ছিনতাইকারী আটক

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
ভুরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ১৫ লক্ষ টাকা ছিনতাইকারী আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ১৫ লক্ষ টাকা ছিনতাইকারীকে  কচাকাটায় আটক করা হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষ্মীমোড় এলাকায় দিন-দুপুরে ফিল্মী কায়দায় বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ দুই ছিনতাইকারীসহ ৭ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করতে সমর্থ হয়। ছিনতাইকারীরা হলেন নাগেশ্বরী বোয়ালের ডারা এলাকার আজিজুল হকের ছেলে খাদেমুল ইসলাম ও মন্ত্রীটারী দীঘিরপাড় এলাকার শশীমোহন বর্মণের ছেলে প্রসেনজিৎ।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ছিনতাই 

এ ঘটনায় সহযোগিতা করার সন্দেহে মোন্নাফ নামে আরো একজনকে আটক করা হয়েছে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১ দিকে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ ভূরুঙ্গামারী থেকে

 

 

১৫ লাখ টাকা নিয়ে সোনাহাট স্থলবন্দরের দিকে আসার সময় লক্ষ্মীমোড় এলাকায় পিছন দিক থেকে তিন ছিনতাইকারী একটি মটরসাইকেল যোগে বিকাশ এজেন্টের মটর সাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এসময় তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে কচাকাটা থানা পুলিশ ও ভূরুঙ্গামারী থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে।

বিকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকা থেকে দুই ছিনতাইকারী খাদেমুল ইসলাম, প্রসেনজিৎ ও তাদের সহযোগী মোন্নাফকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!