মান্দায় ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ হুমকির মুখে পরিবেশ
- আপডেট সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় ভোলাগাড়ী এলাকায় সালেহা ইট ভাটায় পুড়ানো হচ্ছে কাঠ হুমকির মুখে পরিবেশ।
উপজেলার সালেহা ব্রিকস ইটভাটাই প্রকাশ্যে পোড়ানোর হচ্ছে কাঠ খড়ি, চারপাশ সবুজে ঘেরা গ্রাম আর ফসলের মাঠের পাশে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এই ইটভাটা। পড়ুন >>দৌলতপুরে ২৪টি অবৈধ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানী কাঠ
নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা বছরের পর বছর ধরে চালু রয়েছে। কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। কাঠ পোড়ানো কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে মিশে যাচ্ছে বাতাসে, এতে বিপন্ন হচ্ছে পরিবেশ।
এ ভাবে কাঠ খড়ি দিয়ে যদি ইট ভাটা পরিচালনা করে তাহলে আশেপাশের এলাকায় বিভিন্ন রকম ফল বাগান সহ ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে এমনটাই বলছেন স্থানীয় সচেতন মহল।
সরেজমিনে উপজেলার গিয়ে দেখা গেছে সালেহা ব্রিকস, প্রকাশ্যে শ্রমিকরা কাঠ প্রস্তুত করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ইট ভাটা গুলোতে প্রকাশ্যে কাঠ পোড়ানো হলেও কোন ব্যবস্থা নেই।
ভাটার কালো ধোঁয়া, ধুলাবালির কারণে বিভিন্ন গাছের ফল ও আশপাশের ফসল জমিতে নষ্ট হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, ধান, গম, চাষ করেছি।
ভাটার গাড়ি চলাচলের ধুলাবালুর স্তর পড়ে গাছ বের হওয়ার পরেই মরে গেছে। এভাবে চলতে থাকলে ফসলী জমি অনাবাদি হয়ে যাচ্ছে, ভাটা মালিক প্রভাবশালী হওয়ায় কোন প্রতিকার মিলেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, কয়লার পরিবর্তে যারা কাঠ পোড়াচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যে সকল ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “মান্দায় ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ হুমকির মুখে পরিবেশ”