ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ডিম দুধ খাওয়ানো উৎসব পালিত
- আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ডিম দুধ খাওয়ানো উৎসব পালিত হয়েছে।
উপজেলা পর্যায়ে ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩ ইং উপলক্ষে ডিম ও দুধ খাওয়ানো উৎসব পালিত হয়েছে।
বুধবার ১লা মার্চ সকাল এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ডোমার নীলফামারীর বাস্তবায়নে ডিম ও দুধ খাওয়ানো উৎসব পালিত হয়।
ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোরমা বেগমের সভাপতিত্বে ও ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর কবির রাসেলের সঞ্চালনা করেন।
ডিম দুধ খাওয়ানো উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রাকিবুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান তুলু, এবাদত হোসেন চঞ্চলসহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অত্র বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে ডিম ও দুধ খাওয়ানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























