ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশাবাদী কৃষক
- আপডেট সময় : ১০:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশাবাদী কৃষক। আবহওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়ার আশা করছেন কৃষকেরা।
মাঠে মাঠে গমের সবুজ শীষ ফাল্গুনের হাওয়ায় ঢেউ খেলছে। দানায় ভরপুর হচ্ছে শীষ। দিগন্তজোড়া জমির গম পাকার গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ফসলের পাণে চেয়ে আছেন কৃষক।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রাথমিকভাবে ১ হাজার ৯০০হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।এরমধ্যে ১ হাজার ৭০০ হেক্টর জমিতে।গমের চাষ হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ বলছে, কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের জনপ্রতি ২০ কেজি উন্নত জাতের গমবীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।
এছাড়াও চাষিদের কৃষক দল গঠন, নতুন জাতের গমের প্রদর্শনী প্লট স্থাপন, আধুনিক পদ্ধতিতে চাষ, সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমন এবং হাইব্রিড জাতের বীজ সরবরাহ নিশ্চিতকরণের মতো কাজ করে যাচ্ছেন তারা।
ফলে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলনও বেশ ভালো হয়েছে।
উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের কৃষক আনোয়ার বলেন, গম চাষে খরচ কম হয়। তিন বিঘা জমিতে (বারি গম ৩৩) চাষ করেছি। গমের ফলন ভালো হয়েছে আবহাওয়া ভালো থাকলে এক মাসের মধ্য গম কাটতে পারবো ।
জয়মনিরহাট ইউনিয়নের খাটামারি গ্রামের হাকম জানান, উঁচু জমিতে ইরি ধান চাষ না করে গম চাষ করেছি। গম কেটে ওই জমিতে পাট চাষ করবেন তিনি। এখন গমের শীষগুলো বেশ পুষ্ট হয়েছে। ভালো ফলেনর আশা করছি। আবহাওয়া ভালো থাকলে বেশ লাভের আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক জানান, গম চাষের ত্রুটিমুক্ত রাখতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ায় গত বছরের থেকে এবার গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























