ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশাবাদী কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশাবাদী কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১ আগস্ট ২০২৬ শনিবার; আজকের রাশিফল: জেনেনিন কেমন কাটবে দিনটি ১ আগস্টের আবহাওয়া: দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশাবাদী কৃষক

সৃষ্টি কৃষি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশাবাদী কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশাবাদী কৃষক। আবহওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়ার আশা করছেন কৃষকেরা।

মাঠে মাঠে গমের সবুজ শীষ ফাল্গুনের হাওয়ায় ঢেউ খেলছে। দানায় ভরপুর হচ্ছে শীষ। দিগন্তজোড়া জমির গম পাকার গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ফসলের পাণে চেয়ে আছেন কৃষক।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রাথমিকভাবে ১ হাজার ৯০০হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।এরমধ‍্যে ১ হাজার ৭০০ হেক্টর জমিতে।গমের চাষ হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ বলছে, কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের জনপ্রতি ২০ কেজি উন্নত জাতের গমবীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়াও চাষিদের কৃষক দল গঠন, নতুন জাতের গমের প্রদর্শনী প্লট স্থাপন, আধুনিক পদ্ধতিতে চাষ, সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমন এবং হাইব্রিড জাতের বীজ সরবরাহ নিশ্চিতকরণের মতো কাজ করে যাচ্ছেন তারা।

ফলে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলনও বেশ ভালো হয়েছে।

উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের কৃষক আনোয়ার বলেন, গম চাষে খরচ কম হয়।  তিন বিঘা জমিতে (বারি গম ৩৩) চাষ করেছি। গমের ফলন ভালো হয়েছে আবহাওয়া ভালো থাকলে এক মাসের মধ‍্য গম কাটতে পারবো ।

জয়মনিরহাট ইউনিয়নের খাটামারি গ্রামের হাকম জানান, উঁচু জমিতে ইরি ধান চাষ না করে  গম চাষ করেছি। গম কেটে ওই জমিতে পাট চাষ করবেন তিনি।  এখন গমের শীষগুলো বেশ পুষ্ট হয়েছে। ভালো ফলেনর আশা করছি। আবহাওয়া ভালো থাকলে বেশ লাভের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক জানান, গম চাষের ত্রুটিমুক্ত রাখতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ায় গত বছরের থেকে এবার গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!