সংবাদ শিরোনাম :
পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস, ইজিবাইক ও ট্রাক্টরের ত্রি মুখোমুখী সংঘর্ষে হতাহত-৭
গাইবান্ধা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝি পাড়া নামক এলাকায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ও আহতরা সকলেই গাইবান্ধা জেলার বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে ১১ ই ফেব্রুয়ারি শনিবার পলাশবাড়ী গাইবান্ধা সড়কের মাঝিপাড়া নামাক স্থানে।
বেতকাপা ইউপি সদস্য সোহেল মিয়া জানান পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া রেজাউলের বাড়ীর সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রিমি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ও ইজিবাইকের সাথে ত্রিমুখী সংঘর্ষ ঘটনাস্থলে ১জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জনসহ মোট ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।
নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার বাসিন্দা শান্ত (৩২) ও একই উপজেলার নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া।
এ বিষয়ে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক দিবাকর অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























