ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজবাড়ীতে চুরি যাওয়া প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ী থেকে চুরি হওয়া প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে রাজবাড়ী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার মেজবাউল হক, তাম্বুল খানা এলাকার সেলিম হাওলাদার ওরফে সেলিম বাবু, যশোর জেলার লিখন মিয়া ও নরসিংদি জেলার রিফাত হোসেন ওরফে ফেলাইনা।

শনিবার ( ০৪ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১১ টার সময় রাজবাড়ী থানায় এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইফতেখায়রুজ্জামান।

এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ শাহাদাৎ হোসেন, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখায়রুজ্জামান বলেন, গত ২৯ নভেম্বর রাত ২ টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের হাসানের ইটভাটার পাশে নীজ বাড়ির উঠান থেকে পলাশ খোন্দকারের প্রাইভেটকারটি চুরি হয়ে যায়।

এ ব্যপারে একটি জিডি দায়ের হলে পুলিশ অধিকতর তদন্ত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নরসিংদি জেলার ভেলা নগর এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে।

এসময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রাইভেটকার , সিএনজি চুরির মামলা আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজবাড়ীতে চুরি যাওয়া প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক

আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩