ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুড়িগ্রাম ধরলা নদীর পাদদেশে অবস্থিত শেখ রাসেল শিশু পার্কে এ মেলার আয়োজন করা হয়েছে।

কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।

কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ বলেন,  শেখ রাসেল শিশু পার্কে আমরাই প্রথম শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেছি। আশা করি এই মেলা কুড়িগ্রামের বাণিজ্যের সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩