সংবাদ শিরোনাম :
ঘিওরের বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মানিকগঞ্জ থেকে মোঃ মহসীন খান হীরা
- আপডেট সময় : ১০:৪৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । ২২ জানুয়ারি রবিবার সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আওলাদ হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীন বরণ উদযাপর কমিটির আহ্বায়ক প্রভাষক মো. তারা মিয়া, সিনিয়র শিক্ষক মোনায়েম হোসেন, মো. হেলাল উদ্দিন, মোঃ নাজিম উদ্দিন, মো. খায়রুল ইসলাম প্রমুখ।
বিভিন্ন শ্রেণীতে ভর্তি হওয়া নবীন ও এসএসসি পরীক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সামিহা রহমান বর্ণ ও অনিক রাজবংশী।
এ সময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ।পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























