কাউনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জানু মোল্লার দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৩:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জানু মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানু মোল্লা ( ৮০) শুক্রবার রাত ১টার দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ——-রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে , দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ যোহর রাষ্ট্রীয় সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা তারিন এবং রংপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক সম্পাদক কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন, কুর্শা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























