কাউনিয়ায় আরিফা ফুট প্রোডাক্টসের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে প্রতিষ্ঠিত আরিফা ফুড প্রোডাক্টস এর ৬ বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ গত শুক্রবার প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশ ও আলোচনা সভা প্রতিষ্ঠানের প্রোপাইটরের পিতা মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসটিআই রংপুর এর প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য হাবিবুবুর রহমান হাবীব, যুবলীগ নেতা ইউসুব আলী, আরিফা ফুড প্রোডাক্টসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ আসমা বেগম আখি, সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে আরিফা ফুড প্রোডাক্টস এর উত্তরোত্তর উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























