নাগেশ্বরীতে রশীদ মন্ডল ফাউন্ডেশনের বর্ষপূতি উদযাপন
- আপডেট সময় : ১০:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ২০১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজ সেবামূলক সংগঠন রশীদ মন্ডল ফাউন্ডেশনের বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
বৃহষ্পতিবার ( ১৯জানুয়ারি) দুপুর ৩ টার সময় নাগেশ্বরী পৌরসভা হলরুমে বর্ষপূতি রশীদ মন্ডল ফাউন্ডেশনের এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে কেক কাটা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ, শীতার্তদের মাঝে শীতের পোশাক, মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপত্বিত করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী অধ্যাপক রফিকুল ইসলাম, শামিম আহছান উজ্জল, প্রভাষক কবির হোসেন বক্তব্য রাখেন।
এ ছাড়াও এতে লাম আলিফের পরিচালক আমিনুল ইসলাম আমিন, সমাজ সেবক আতিকুল ইসলাম আতিক, নিজাম উদ্দিন, সোহেল আহমেদ, রশিদ রাশেদ ও সাদিকুল ইসলাস সোহেল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সরদার, পৌর বাজার পরিদর্শক শফিয়ার রহমান, সমাজ সেবক আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক কাজী নজরুল ইসলাম।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























