রাজশাহী নগরীতে বিভিন্ন সড়ক কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র খায়রুজ্জামান লিটন
- আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
রাজশাহী নগরীতে বিভিন্ন সড়ক কার্পেটিং কাজ পরিদর্শন করলেন মেয়র খায়রুজ্জামান লিটন। মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীতে অবকাঠামো উন্নয়ন কাজ চলছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে মহানগরীর কোর্ট চত্বর হতে ডিসি অফিস হয়ে জেলা পরিষদ ভবন ।
সিএন্ডবি মোড় হতে সার্কিট হাউস হয়ে শিশু একাডেমী পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এসব সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন ।
উল্লেখ্য, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজে নগরীর কোট চত্বর হতে ডিসি অফিস হয়ে জেলা পরিষদ ভবন পর্যন্ত সড়কটির কার্পেটিং কাজ করা হচেছ।
রাস্তাটি ১৫০মিটার দৈর্ঘ্য ও ১৪ মিটার প্রশস্ত কাজ করা হচ্ছে। এ প্যাকেজের আওতায় উভয়পাশে ৭মিটার করে রাস্তা, রাস্তার উভয় পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট ড্রেন, ফুটপাত ও ডিভাইডার নির্মাণ করা হচ্ছে।
এছাড়াও জজকোর্ট বিল্ডিং এর বাউন্ডারী ওয়াল, গাছের গোড়া বাধানোসহ বসার বেঞ্চ নির্মাণ কাজ করা হচ্ছে। এদিকে দুপুরে নগরীর সিএন্ডবি মোড় হতে সার্কিট হাউস হয়ে শিশু একাডেমী পর্যন্ত ৪শ ৭৭ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৮ মিটার প্রশস্ত সড়কটির কার্পেটিং কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম হিমেল, উপ-সহকারী প্রকৌশলী নুরে নাসরিন ছবি, কার্যসহকারী আকরাম হোসেন, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























