ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে

রামু (কক্সবাজার) থেকে কয়সার
  • আপডেট সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৩১৭ বার পড়া হয়েছে

রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রশিদ আহমদ (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মৃত মোঃ হোসেনের পুত্র।

রবিবার (১৫ জানুয়ারি ) সন্ধ্যা পৌনে ৬ টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ভিআইপি পাহাড় তুলাগাছ নামক স্থানে বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধিন সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন- নিহত রশিদ আহমদ বনাঞ্চলের পার্শ্ববর্তী জমিতে আলু চাষ করতেন।

আজ কাজ শেষে আরো কয়েকজন শ্রমিকের সাথে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যায় ফেরার পথে একটি বন্যহাতি তাদের গতিরোধ করে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রশিদ আহমদকে উপূর্যপুরি পিষ্ট করে বন্য হাতিটি।

এতে রশিদ আহমদের শরীরের বিভিন্ন অংশে গুরতর জখম হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা জেএম কবির উদ্দিন জানিয়েছেন- খবর পেয়ে সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রামু থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।জানা গেছে- রশিদ আহমদ ২ ছেলে,২ মেয়ের জনক। তার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে আছে

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে

আপডেট সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩