রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে

রামু (কক্সবাজার) থেকে কয়সার
  • প্রকাশিত : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রশিদ আহমদ (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মৃত মোঃ হোসেনের পুত্র।

 

 

রবিবার (১৫ জানুয়ারি ) সন্ধ্যা পৌনে ৬ টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ভিআইপি পাহাড় তুলাগাছ নামক স্থানে বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধিন সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন- নিহত রশিদ আহমদ বনাঞ্চলের পার্শ্ববর্তী জমিতে আলু চাষ করতেন।

আজ কাজ শেষে আরো কয়েকজন শ্রমিকের সাথে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যায় ফেরার পথে একটি বন্যহাতি তাদের গতিরোধ করে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রশিদ আহমদকে উপূর্যপুরি পিষ্ট করে বন্য হাতিটি।

এতে রশিদ আহমদের শরীরের বিভিন্ন অংশে গুরতর জখম হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা জেএম কবির উদ্দিন জানিয়েছেন- খবর পেয়ে সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রামু থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।জানা গেছে- রশিদ আহমদ ২ ছেলে,২ মেয়ের জনক। তার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে আছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!