ভূরুঙ্গামারীতে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা
- আপডেট সময় : ০৭:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ৩২০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা করেছে।
শনিবার (১০ ডিসেম্বর ) দুপুরে এই ঘটনা ঘটে। উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গুচ্ছ গ্রামের মিনহাজ উদ্দিন এর কন্যা মিনারা খাতুন (১৫) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।
মেয়েকে বাড়িতে রেখে তার মা ঢাকা যেতে চাইলে মা-মেয়ের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়।অভিমানে মেয়ে আত্মহত্যা করে
মৃত ওই কিশোরীর পরিবারের বরাত দিয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বছর খানেক আগে মেয়েটি তার মায়ের সাথে ঢাকায় থাকে। সেখান থেকে গত এক সপ্তাহ আগে বাড়িতে আসে। মেয়েটিকে বাড়িতে রেখে তার মা ঢাকা যেতে চাইলে মা-মেয়ের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। শনিবার দুপুরে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























