এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ক্ষতিকর হবে: এম তারিক আহসান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ক্ষতিকর হবে: এম তারিক আহসান : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই

এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ক্ষতিকর হবে: এম তারিক আহসান

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ক্ষতিকর হবে: এম তারিক আহসান

এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ক্ষতিকর হবে বললেন, এম তারিক আহসান।একসময় বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সেটি বাদ দিয়ে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা।

এতে সব শিক্ষার্থীই বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারত। যদিও পিইসি পরীক্ষা নিয়ে ছিল সমালোচনা। করোনার সংক্রমণ পরিস্থিতি এবং নতুন শিক্ষাক্রমের রূপরেখা বিবেচনায় নিয়ে তিন বছর ধরে পিইসি পরীক্ষা হচ্ছে না।

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও তা বাস্তবায়ন করা হবে। যেখানে প্রথাগত পরীক্ষাকে কম গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু বছরের একেবারে শেষ বেলায় এসে আকস্মিকভাবেই এ বছর সেই পুরোনো ব্যবস্থার মতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ নিয়ে কথা বলেছেন জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জন কোর কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক এম তারিক আহসান।

অধ্যাপক এম তারিক আহসান মন্তব্য

প্রশ্ন: বছরের একেবারে শেষে এসে আকস্মিকভাবে এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি কীভাবে দেখছেন?

এম তারিক আহসান: বছরের শেষে এসে হঠাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্তটি নেওয়া একদিকে শিক্ষার্থীদের জন্য যেমন ক্ষতিকর বিষয় হবে, তেমনি ভবিষ্যৎ শিক্ষাসংস্কারের জন্যও নেতিবাচক নির্দেশনা দিচ্ছে। তাই এটি নিয়ে আরেকটু ভাবার অবকাশ রয়েছে।

প্রশ্ন: আগামী বছর থেকে পর্যায়ক্রমে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। সেখানে এখন উপজেলা সদরে শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের পরীক্ষা নেওয়াটা কতটা যৌক্তিক বলে মনে করেন?

এম তারিক আহসান: এই সিদ্ধান্ত হঠাৎ করেই এসেছে। বিষয়টিকে আমি ভিন্নভাবে দেখতে চাই। এর দুটো দিক রয়েছে। একটি হলো নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী শিক্ষায় পরিবর্তনের যে ধারা তৈরি হচ্ছে, সেখানে হঠাৎ করে সামষ্টিক পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা কখনোই ইতিবাচক চর্চা হতে পারে না, বরং ক্ষতির কারণ হতে পারে। কাজেই ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে ধারাবাহিকতা রক্ষা করে, এমন চর্চাকে উৎসাহিত করতে হবে।

দ্বিতীয় দিক হলো প্রাথমিকে কিন্তু প্রায় সব শিক্ষার্থীই উপবৃত্তি পায়। পাশাপাশি মেধাকে উৎসাহিত করার জন্য বৃত্তি প্রদানের যে চর্চা এত দিন ধরে প্রচলিত হয়ে আসছে, এই ধারণা আসলে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। তাই এটিকে ভিন্নভাবে ভাবতে হবে। তারপরও যেহেতু এখনো বৃত্তি প্রদানের

প্রশ্ন: সাধারণত এ ধরনের পরীক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় অনেক সময় দিয়ে। কারণ, এখানে প্রস্তুতির বিষয় থাকে। কিন্তু প্রাথমিক বৃত্তির সিদ্ধান্তটি এসেছে আকস্মিকভাবে এবং খুবই কম সময় সামনে রেখে। এ রকমভাবে সিদ্ধান্ত নেওয়া কতটা সঠিক বলে মনে করেন?

এম তারিক আহসান: শিক্ষার্থীর একাডেমিক ও মানসিক বিকাশের দৃষ্টিকোণ থেকেও যদি দেখি, তাহলেও এভাবে হুট করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রচেষ্টায় শিক্ষার্থীদের ওপর নানামুখী মানসিক ও শারীরিক চাপ পড়ার আশঙ্কা রয়েছে।

এতে করে শিক্ষার্থীদের ওপর নানা রকমের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমি মনে করি, শিক্ষার্থীর বিদ্যালয়ভিত্তিক যেসব তথ্য রয়েছে, তার ফলাফলের রেকর্ডের ভিত্তিতে এই বিষয়টিকে পুনর্বিবেচনা করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!