কাতার ফুটবল বিশ্বকাপের আমেজে ভাসছে ভূরুঙ্গামারী
- আপডেট সময় : ০৭:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ২৮৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফুটবল খেলা গভীর আনন্দ ও আগ্রহ নিয়ে মেতে উঠেছে ভূরুঙ্গামারীর অধিকাংশ মানুষজন। এখন কয়েকজন একত্র হলেই খেলা আলাপ আলোচনায় ব্যস্ত। চা-পানের দোকান থেকে শুরু করে হাটা চলাতেও শোনা যায় বিশ্বকাপ খেলার আলোচনা।কাতার ফুটবল বিশ্বকাপের আমেজে ভাসছে সবাই।
কাতার বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার সাথে সাথেই গভীর আনন্দের বন্যা শুরু হয়েছে। ফুটবল খেলা দেখতে ব্যস্ত কিশোর, কিশোরী, থেকে শুরু করে বৃদ্ধদেরও গভীর আগ্রহে ফুটবল বিশ্বকাপ খেলা দেখছে। খেলা সময়ে রাস্তায় ও বাজারে মানুষের সমাগম অনেক কমে যায়। গভীর আগ্রহ নিয়ে অনিকাংশ লোকজন বসেন টিভি সামনে। প্রায় প্রতিটি বাসাবাড়িতে উড়ছে সমর্থক দেশের পতাকা। শুধু বাসাবাড়ির টিভির পর্দায় খেলা উপভোগ করার মধ্যে সীমাবদ্ধ নেই। যুবকরা রাস্তার মোড়, ক্লাব, বাজার, খেলার মাঠসহ বড় বড় মার্কেট গুলোর সামনে প্রজেক্টর দিয়ে বড় পর্দায় খেলার দেখার আয়োজন করেছে। সব প্রজেক্টর পর্দার সামনে দেখা যায় দর্শকদের প্রচন্ড ভীড়।
ভূরুঙ্গামারী কলেজ মোড়ে অবস্থিত আবুল কাশেম সুপার মার্কেটের সামনে প্রজেক্টরের বড পর্দায় অনেক লোকজন ভীড় করে খেলা দেখছে।এখানে খেলা দেখছেন সাইদুর রহমান। আরামে বাসায় খেলা না দেখে এত ভীড়ে কষ্ট করে দাড়িয়ে খেলা দেখার কারণ জানতে চাইলে তিনি জানান, টিভি পর্দার চেয়ে প্রজেক্টরের বড় পর্দাতেই অনেক মানুষের সাথে খেলা উপভোগের মজাই আলাদা।
ভুরুঙ্গামারী পাবলিক ক্লাবেব টিভি সামনে অনেক লোকজন এক সাথে খেলা দেখছেন। খেলা দেখতে আসা কাঁচা বাজারের ব্যবসায়ি আনোয়ার জানান, বেশী লোকজনের সাথে খেলা দেখলে মাঠে খেলা দেখার কাছাকাছি আনন্দ পাওয়া যায়। তাই এখানেই খেলা দেখছি। দোকান রেখে খেলা দেখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ব্যবসাতো প্রতিদিনই করি। চার বছর পরপর হয়, তাই খেলা দেখা মিস করিনা। তাছাড়া খেলা চলাকালীন সময়ে ক্রেতা একেবারেই আসেনা।সবাই খেলা দেখতে ব্যস্ত।
একই রকম অবস্থা ভুরুঙ্গামারীর সর্বত্রই।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























