সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে তুচ্ছ ঘটনায় নিহত-১
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ২৬৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিজুল হক(৫৩)।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, কয়েকদিন আগে আজিজুল হকের বাড়ি থেকে ৩৫ হাজার টাকা হারিয়ে যায়। এবিষয়ে তিনি তার ভাই ফজল হকের এক পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন। এতে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
সোমবার(২১ নভেম্বর) আজিজুল হক তার বাড়ির পাশের জমিতে ধান কাটতে গেলে ফজল হকের পরিবারের সদস্যরা তার সাথে বাকবিতন্ডায় শুরু করে। এক পর্যায়ে তারা আজিজুল হককে এলোপাতাড়ি মারপিট করেন। এলোপাতাড়ি মারপিটে ঘটনাস্থলেই আজিজুল হক মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, আজিজুল হকের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























