সোনাগাজী সমিতি ঢাকার বৃত্তি প্রদানে লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি
- আপডেট সময় : ০৭:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজী সমিতি ঢাকার বৃত্তি প্রদানে লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
সোনাগাজী সমিতি ঢাকার বৃত্তি প্রদান অনুষ্টান শনিবার উপজেলার বখতার মুন্সী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সহ-সভাপতি মেজবাউল হক কিসলুর সভাপতি ও সাধারন সম্পাদক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে.জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল প্রমুখ।
উলেখ্য, ১৯ই জানুয়ারি অনুষ্ঠিত সোনাগাজী সমিতি ঢাকার বৃত্তি পরীক্ষায়
উপজেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৩০৩ জন মাদরসার শিক্ষার্থী ও ৫৪৫ জন স্কুল শিক্ষার্থীসহ মোট ৮৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষার ২৪ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করে শনিবার(২০ জানুয়ারি) তাদের মধ্যে ট্যালেন্টপুলে ও সাধারণ কোটায় মাদ্রাসার ৫৫ জন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি, সনদ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























