সুন্দরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আফরুজা বারী'র মতবিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আফরুজা বারী'র মতবিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি

সুন্দরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আফরুজা বারী’র মতবিনিময় সভা

সুন্দরগঞ্জ ( গাইবান্ধা ) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
সুন্দরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আফরুজা বারী'র মতবিনিময় সভা

গাইবান্ধার সুন্দরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আফরুজা বারী’র মতবিনিময় সভা

সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন শ্রী শ্রী সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ শাখা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক‍্য পরিষদ সুন্দরগঞ্জ শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত‍্যাশী মিসেস আফরুজা বারী।

রোববার দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ শাখার আহ্বায়ক জিতেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মিসেস আফরুজা বারী বলেন- আমরা বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী।

যুগ যুগ ধরে হিন্দু মুসলিম কাঁধে কাধ মিলিয়ে এখানে বসবাস করছি। মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা অনুযায়ী আমরা যার যার ধর্ম সেই সেই পালন করি।ধর্ম যার যার উৎসব সবার,আসুন আমরা সকলে মিলে একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।

যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই বাংলাদেশ। একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল দেশে আবারও অরাজকতা সৃষ্টির পায়তরা করছে,আসুন আমরা সকলে মিলে ৭১ এর সেই সব পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।

তিনি আরো বলেন- উপজেলা পরিষদ সুত্রে জানতে পেরেছি এবার আমাদের উপজেলায় ১’শ ৪৭টি পুজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আমাদের সবাইকে পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির সবাইকে সজাগ থাকতে হবে। আসন্ন নির্বাচনকে বিতর্কিত করতে একটি পক্ষ পুজায় বিশৃঙ্খলা সৃষ্টি প্রতিমা ভাংচুরে লিপ্ত হতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

সেইসাথে তিনি আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এছাড়াও মতবিনিময় সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ শাখা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক‍্য পরিষদ সুন্দরগঞ্জ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেষে মিসেস আফরুজা বারী উপজেলার ১৪৭টি পুজা মন্ডব কমিটির সভাপতি ও সম্পাদকদের আর্থিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!