ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা অলিম্পিকে রোলার স্কেটিং নিতে দৃঢ়প্রতিজ্ঞ নতুন সভাপতি কায়েস আহমেদ শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান

সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সুনাম থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার আক্তাপাড়া এলাকার আব্দুল্লাহ আল মামুন (২০), পশ্চিম মাজেরটেক এলাকার জুনায়েদ আহমদ (২০) এবং রাতারগাঁও এলাকার মানিক মিয়া(২০)।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল সুনামগঞ্জ সদর থানাধীন সদরগড় আলীর বাজারে অভিযান চালায়।

পড়ুন>>দীর্ঘ ৫৩ বছরে প্রত্যেকটি খুন, ঘুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হতে হবে -ডা. শফিকুর রহমান

অভিযানের নেতৃত্ব দেন এসআই তানজির আহমেদ। তার সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাস, কনস্টেবল আদিলুর রহমান এবং কনস্টেবল ফরিদ মিয়া।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় ব্র্যান্ডের AC BLACK মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫