সুনামগঞ্জে কোটি টাকার মাদকসহ বিভিন্ন ভারতীয় পন্য আটক
- আপডেট সময় : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে কোটি টাকার মাদকসহ বিভিন্ন ভারতীয় পন্য আটক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চোরাই পথে আসা মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পন্য আটক করেছে বিজিবি। এসময় দুটি পিকআপ আটক করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার চিনাকান্দি বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে আটক করে।
বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে সাথে ৯ জন বিজিবি সদস্যসহ চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২টি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় জর্জেট থান কাপড়, জামা, কসমেটিক্স সামগ্রী, চিনি, ফুসকা,কম্বল এবং মদ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯০লাখ ৬৩হাজার ৮শত ৪২টাকা।
পড়ুন>> সুনামগঞ্জে শুরু হলো শিল্প-পন্য বাণিজ্য মেলা ২০২৫ এর অবকাঠামো কাজের উদ্বোধন
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি আরও জানান, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং অন্যান্য সকল মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























